×

বিনোদন

তৃতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১০:২২ এএম

তৃতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম
তৃতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

ছবি: সংগৃহীত

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এবার আতিফ-সারা ভারওয়ানার সংসারজুড়ে এসেছে কন্যাসন্তান।

সম্প্রতি কন্যার আগমনের খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করে আতিফ লিখেছেন, ‘মা এবং সন্তান দুজনেই ভালো আছে, আমাদের জন্য প্রার্থনা করবেন, মাশাল্লাহ’।

জানা যায়, আতিফ আসলাম মেয়ের নাম রেখেছেন হালিমা আতিফা আসলাম। সদ্যজাতের একটা মিষ্টি ছবিও দিয়েছেন আতিফ।

ছবিতে দেখা যাচ্ছে, শান্তভাবে ঘুমিয়ে আছে আতিফ এবং সারার সদ্যজাত শিশুকন্যা।

এর আগেও বাবা হয়েছেন পাকিস্তান ও বলিউডের বেশ পরিচিত এই গায়ক। আহাদ ও আরিয়ান নামে আতিফের দুই পুত্রসন্তান রয়েছে। পাঁচ বছরের পুত্র আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়। এ বছর আহাদের জন্মদিনে বাবা আতিফ একটি সুন্দর নোট লেখেন।

ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা লেখেন ‘শুভ জন্মদিন। তুমি আমার সুপারস্টার, আর তোমার খুশিতেই তোমার মা বাবার সব সুখ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App