×

বিনোদন

জিজির কোমরে হাত রেখে সমালোচনার মুখে বনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:৫৬ পিএম

জিজির কোমরে হাত রেখে সমালোচনার মুখে বনি
জিজির কোমরে হাত রেখে সমালোচনার মুখে বনি

নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে আসা হলিউড তারকাদের মধ্যে অন্যতম একজন তারকা আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের ওপর খোব না কাটতেই এবার এই আন্তর্জাতিক তারকার কোমরে হাত রেখে প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রযোজক বনি কাপুর।

সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। শাহরুখ, সালমান, প্রিয়াঙ্কাদের পাশাপাশি নজর কেড়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদও। ক্যামেরার সামনে একাধিক তারকার সঙ্গে পোজ দিয়েছেন জিজি। বনি কাপুরও ছবি তুলেছিলেন আন্তর্জাতিক সুপার মডেলের সঙ্গে। আর তা তুলতে গিয়েই জিজির কোমরে হাত রেখেছিলেন তিনি।

তবে বনির এভাবে সুপার মডেলের শরীরে হাত দেওয়া নেটিজেনদের একাংশের একেবারেই পছন্দ হয়নি। ছবির কমেন্ট বক্সে তুমুল কটাক্ষ করা হয়েছে বলিউড প্রযোজককে। কারো মন্তব্য, ‘এত বছর ধরে কাস্টিং কাউচ করছে। লালসা আর লুকোতে পারছে না।’ কেউ লিখেছেন, ‘কামুক বুড়ো ইংরেজদেরও ছাড়ল না।’

উল্লেখ্য, এর আগে মঞ্চে নাচার সময় জিজিকে ডেকে কোলে তুলে নিয়েছিলেন বরুণ ধাওয়ান। আচমকাই চুমু খেয়েছিলেন তার গালে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়ে যায়। পরে দাবি করা হয় বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। এদিকে জিজিও জানিয়েছিলেন বরুণ তার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন। তাতেই সে বিতর্ক খানিকটা স্তিমিত হয়ে যায়। এবার বনির ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App