×

বিনোদন

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবীর চিরবিদায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ১১:৪০ এএম

উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী গিরিজা দেবী আর নেই। মঙ্গলবার রাত নয়টার দিকে কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গিরিজা দেবী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃতুবরণ করেন।অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তিনি স্থানান্তরিত হন সিসিইউতে। তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়েছিল।
 ১৯২৯ সালের ৮ মে ভারতের বারাণসীতে জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন বেনারস ঘরানার শিল্পী। ধ্রুপদী ও শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ঠুমরিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App