×

বিনোদন

মধুমিতা বিধবা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০১:৪৫ এএম

মধুমিতা বিধবা!
মধুমিতা বিধবা!

মধুমিতা সরকার। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন যিনি।

পর্দায় এই অভিনেত্রীকে এক রূপে দেখা মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রায় সময়েই নিজের খোলামেলা লুকে চমকে দেন। তবে সম্প্রতি এই অভিনেত্রীর দেখা মিললো বিধবার বেশে। শনিবার (১৭ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন মধুমিতা। যেখানে তাকে দেখা গেছে একটা সাদা শাড়িতে। খবর আজতক বাংলার।

খোলা চুলে বিমর্ষ হয়ে বসে আছেন, আবার কখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছেন। ‘ভুলিতে নাহি পারি’- ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তার ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।

প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গেছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা মিলেছে তার। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App