×

বিনোদন

যুক্তরাষ্ট্রের গায়ক টনি বেনেট আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের গায়ক টনি বেনেট আর নেই

টনি বেনেট। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গায়ক টনি বেনেট আর নেই

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়ক টনি বেনেট আর নেই। পপ ও জ্যাজ গায়কের বয়স হয়েছিল ৯৬ বছর।

স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) সকালে নিউইয়র্কে তিনি ধরাধাম ত্যাগ করেন বলে জানিয়েছে ভ্যারাইটি। টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার এই শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে সেই বিষয়ে কিছুই বলেননি। খবর নিউইয়র্ক টাইমসের।

২০১৬ সাল থেকে আলঝেইমার রোগে ভুগছিলেন শিল্পী, অসুস্থতা নিয়েও পারফর্ম করে গেছেন তিনি। তবে তার পরিবারের পক্ষ থেকে রোগাক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয় ২০২১ সালে।

১৯২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতালির এক অভিবাসী পরিবারে জন্ম টনির। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি যোগ দেন মার্কিন সেনাবাহিনীতে। যুদ্ধের পর তিনি তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন। ১৯৫২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম।

আট দশকের বর্ণময় কর্মজীবনে ২০টি গ্র্যামি পুরস্কার জিতেছেন তিনি। যার মধ্যে একটি ছিল আজীবন সম্মাননা পুরস্কার। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’ তার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। তার মৃত্যুতে মার্কিন অভিনেতা, সংগীতশিল্পীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App