×

বিনোদন

সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ঢাবিতে উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ এএম

সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ঢাবিতে উৎসব

ছবি: সংগৃহীত

সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ঢাবিতে উৎসব
সঞ্জীব চৌধুরীর জন্মদিনে ঢাবিতে উৎসব

নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন সোমবার (২৫ ডিসেম্বর)। প্রয়াত এই শিল্পীকে স্মরণ করে সঞ্জীব উৎসব উদযাপন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘দ্বাদশ সঞ্জীব উৎসব-২০২৩’।

জানা গেছে, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজন করা হবে গানে গানে এ স্মৃতিচারণ উৎসব। এতে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।

উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। উৎসব বিকেল চারটায় শুরু হয়ে চলবে রাত নয়টা পর্যন্ত।

সঞ্জীব চৌধুরী একাধারে শিল্পী, লেখক ও সাংবাদিক ছিলেন। সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার মিলে গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী এই সঞ্জীব চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App