×

বিনোদন

চলচ্চিত্রে অনুদান পেলেন পাঁচজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ০২:৫৩ পিএম

চলচ্চিত্রে অনুদান পেলেন পাঁচজন
২০১৭-১৮ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫ জনকে দেয়া হয়েছে অনুদান। বুধবার (৬ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। এবার মানিক মানবিক শিশুতোষ ‘আজব ছেলে’ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন। ‘অবলম্বন’ প্রামাণ্যচিত্রের জন্য অনুদান পেয়েছেন আবিদ হোসেন খান। এর প্রযোজনা করবেন রুবাইয়াত হোসেন। অভিনেতা, নাট্যকার গাজী রাকায়েত অনুদান পেয়েছেন এবছর। তার কাহিনী, প্রযোজনায় ও পরিচালনায় নির্মিত হবে ‘গোর’ সিনেমাটি। সাইদুল আনাম টুটুলও পেয়েছেন অনুদান। ‘কালবেলা’ নামের সিনেমা পরিচালনা করবেন তিনি। এর প্রযোজক ও কাহিনীকার হিসেবেও রয়েছে তার নাম। রহিমা বেগমের প্রযোজনায় হাবিবুর রহমানের পরিচালনায় নির্মিত হবে ‘অলাতচক্র’। সিনেমার কাহিনীকারও হাবিবুর রহমান। প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ অনুদান হিসেবে পাবে ৪০ লাখ টাকা। আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিমানমন্ত্রী শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App