×

বিনোদন

চার বছর পর ক্যামেরার সামনে ঈশিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ১২:৫৯ পিএম

চার বছর পর ক্যামেরার সামনে ঈশিতা
দীর্ঘ চার বছর পর দ্বিতীয়বারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন ঈশিতা। এক সময়ে টেলিভিশনের জনপ্রিয় মুখ ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন। মনযোগী হন ব্যবসাতে। এই নাটকটি হয়তো তার ভক্তদের জন্য কাঙ্ক্ষিত নাটক। যারা ঈদ উৎসবে তার নাটক দেখতে চেয়েছিলেন অনেক বছর ধরে তাদের জন্য এটি বাড়তি মাত্র যোগ করবে। রেল স্টেশনের প্ল্যাটফর্ম। ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু যাত্রী। বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। সবাই ছাউনিতে আশ্রয় নিলেও ব্যতিক্রম কেবল ঈশিতা। তিনি কোন বৃষ্টির তোয়াক্কা না করে হাঁটু গেড়ে বসে আছেন প্ল্যাটফর্মের একপাশে। মলিন মুখে তাকিয়ে আছেন সম্মুখপানে। যেন রাজ্যের হতাশার মাঝে তিনি কেবলই হাবুডুবু খাচ্ছেন। নাটকের গল্প এগিয়েছে ভিন্ন ধরনের একটি গল্প সঙ্গী করে। যে গল্প মানুষকে বিনোদন দেয়ার চেয়ে ভাবনার অন্য জগতে নিয়ে যাবে। জীবনবোধ উপলব্ধি করতে শেখাবে। নাটকের কাহিনীকে এভাবে বর্ণনা করলেন রেদওয়ান রনি। তার মতে নাটকটি অন্যসব নাটকের থেকে আলাদা। গতানুগতিক নাটকের বাইরে গিয়ে নির্মাণ করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ঈশিতা ছাড়াও হাসান ইমাম,মৌসুমী হামিদ,লামিয়া আসাদ এবং বন্যা মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছেন। চ্যানেল আইতে ঈদের ৪র্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App