×

বিনোদন

গৌতম ঘোষ এবার বানাবেন হিন্দি সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১২ পিএম

গৌতম ঘোষ এবার বানাবেন হিন্দি সিনেমা
ভারতীয় সিনেমা নির্মাতা গৌতম ঘোষকে বাংলাদেশ চিনেছে ‘পদ্মা নদীর মাঝি’ ছবিটি দিয়ে। এরপর ‘মনের মানুষ’ শিরোনামে আরও একটি সিনেমা বানিয়েছিলেন এই নির্মাতা। সেটিও বেশ সাদরেই গ্রহণ করেছিল বাংলা চলচ্চিত্রের দর্শকেরা। গুণী এই পরিচালক এবার বানাচ্ছেন একটি হিন্দি সিনেমা। এগারো বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা। ছবির নাম রাখা হয়েছে ‘ওয়ান ডে ইন দ্য রেইন’। যেখানে অভিনয় করবেন আদিল হুসেইন, তিলোত্তমা শোম, নিরাজ কবি এবং ওঙ্কার দাস মানিকপুরী। ছবিটি প্রযোজনা করবেন অমিত আগারওয়াল। কিছু দিন আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রসঙ্গে গৌতম ঘোষ বলেছেন, শুরুতে আমরা ভারত-ইতালী যৌথ প্রযোজনার কথা ভাবছিলাম। কিন্তু টেকনিক্যাল কারণে ছবিটা শুরু করতে দেরি হয়েছে। এরপর আমি একটা ছোট গল্পের চিত্রনাট্য করি। যেখানে বৃষ্টিতে একটা গোটা দিনের গল্প বলা যাবে। ছবিটার দৃশ্যধারণের কাজ আমরা বিশ দিনে শেষ করতে চাই। বাংলাদেশে জন্ম নেয়া গৌতম ঘোষ সম্প্রতি কিংবদন্তি ইরানি পরিচালক মাজিদ মাজিদির হিন্দি ছবি ‘বিয়ন্ড দ্যা ক্লাউডস’ ছবিতে অভিনয়ও করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App