×

বিনোদন

অভিনয় জগতে সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০১:৩০ পিএম

অভিনয় জগতের দিন বদলেছে; এখন সবাই অনেক প্রফেশনালও বলে মনে করেন বলিউড তারকা বিদ্যা বালান।একথা বলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ডার্টি পিকচারখ্যাত বিদ্যার ‘বেগমজান’ ব্যবসা সফল না হওয়ায় বেশ মুষড়ে পড়েছিলেন তিনি। তবে ‘তুমহারি সুলু’ ওপরই এখন ভরসা রাখছেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বিদ্যা। বিদ্যা বালান বলেন, এখন সবাই অনেক প্রফেশনাল। সেটা আমার কিন্তু খুবই ভাল লাগে। কাজ করার একটা খিদে আছে, যেটা আমি নিজের সঙ্গে মেলাতে পারি। পারলে সবাই সময়ের আগেই কাজ শেষ করে ফেলে! তিনি বলেন, এখনও অনেকটা পথ যেতে হবে শুধু কনটেন্টকে গুরুত্ব দিতে গেলে। আর স্টার’রা গুরুত্ব পেলে তো মন্দ কিছু দেখি না! স্টার’ও আছেন, কনটেন্টও ভাল— তাহলে তো সোনায় সোহাগা! তবে এখন তো অনেক ছবিই হচ্ছে, যেখানে তথাকথিত স্টার’রা নেই, এবং সেগুলো দর্শক ভালওবাসছেন। নারী চরিত্রকেন্দ্রিক সিনেমার ব্যাপারেও আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় এটি করা উচিত। শাবানা আজমি বলেছিলেন, ‘অর্থ’-এর রিমেক হলে বিদ্যার করা আপনার করা উচিত। এ প্রশ্নে বিদ্যা বলেন, শাবানা আজমির এই কথাটার চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কী হতে পারে? যে কোনও অ্যাওয়ার্ডের চেয়ে বড় স্বীকৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App