×

বিনোদন

দহনে দুর্দান্ত মনিরা মিঠু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ পিএম

দহনে দুর্দান্ত মনিরা মিঠু
রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমাতে নায়িকার মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু। সিনেমাটিতে মনিরা মিঠুর প্রাণবন্ত অভিনয় এতটাই স্বাভাবিক ছিল যে দর্শকের কাছে বাস্তবের একটি চরিত্রই মনে হচ্ছিল। যে কারণে যারাই সিনেমাটি দেখেছেন তারাই তার অভিনয়ের ভ‚য়সী প্রশংসা করেছেন। মনিরা মিঠু বলেন, আমি মনেপ্রাণে একজন অভিনেত্রী, অভিনয়ই আমার পেশা। তাই এখানে আমি কোনোরকম ছাড় দেই না। দহনে আমাকে যে চরিত্র দেয়া হয়েছে তাতে মনপ্রাণ দিয়ে অভিনয় করেছি। সিনেমা মুক্তি পাওয়ার অনেকদিন পরও আমি দারুণ সাড়া পাচ্ছি। একজন অভিনেত্রী হিসেবে এটাই তো আমার অর্জন, দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ যারা আমার অভিনয়ে আস্থা রাখেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে সম্মান করেন। এদিকে ‘দহন’ মুক্তির পরপরই মনিরা মিঠু অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমার কাজ শুরু করেছেন। তবে ‘মানবী’ নামের একটি আর্টফিল্মে কাজ করে ভীষণ মুগ্ধ তিনি। এদিকে আগামী ৯ জানুয়ারি তিনি নূরুল আলম আতিকের নির্দেশনায় আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App