×

বিনোদন

বুধবার দেশে আনা হবে সুবীর নন্দীর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১২:৫৪ পিএম

দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ আগামীকাল বুধবার (০৮ মে) সকাল ৬টায় দেশে আনা হবে। এরপর সকাল ১১টা কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। তার শেষকৃত্য সম্পন্ন হবে রাজধানীর সবুজবাগে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মারা যান। সুবীর নন্দীর জামাতা রাজেশ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় ফেরার পথে উত্তরায় কাছাকাছি আসতেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সুবীর নন্দীর। এর পর সেখান থেকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ১৮ দিন সিএমএইচে থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App