×

বিনোদন

দক্ষিণ কোরিয়ায় বিপাশা হায়াতের একক চিত্র প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০২:৫৩ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এলভিএস গ্যালারিতে শুরু হয়েছে বিপাশা হায়াতের প্রথম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে সিউলেই রয়েছেন বিপাশা। এই প্রদর্শনীর বিষয়ে বিপাশার স্বামী তৌকীর আহমেদ জানান, গত ১৪ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে এ মাসের পুরোটা সময়। তিনি বললেন, ‘দু’সপ্তাহের এ প্রদর্শনী। এতদিন সে ওখানে থাকবে না। শিগগিরই চলে আসবে। বিদেশের মাটিতে এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী। বিপাশা হায়াতের প্রথম একক চিত্র প্রদর্শনী হয়েছিল রোমে।’ নব্বই দশকে টিভি পর্দায় তুমুল জনপ্রিয়তা পাওয়া বিপাশা শুধু শখের বসেই ছবি আঁকেন না। তিনি এ বিষয়ে পড়াশোনাও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মাস্টার্স প্রোগ্রামের ডিগ্রিও আছে সব্যসাচী এই তারকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App