×

বিনোদন

সিয়াম-পূজার ‘শান’ এ আরমান মালিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১০:১৫ এএম

সিয়াম-পূজার ‘শান’ এ আরমান মালিক

ফাইল ছবি।

তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমার একটি গানের রেকর্ড সম্প্রতি মুম্বাইয়ের এক স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটি গেয়েছেন বলিউডের সঙ্গীতশিল্পী আরমান মালিক। আহমেদ হুমায়ুনের সুর ও সঙ্গীতে ‘দেখলে তোমাকে’ শিরোনামের গানটি গেয়েছেন এই বলিউড শিল্পী।

আরমান মালিক গানটি করে বেশ উচ্ছসিত এমনটাই জানান সিনেমার নির্মাতা এম রহিম। তিনি বলেন, বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আরমান খুব আনন্দিত। একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাত্রা হলো তার। তিনি প্রত্যাশা করেন তার গানটি এদেশের শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন। এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। বিপরীতে রয়েছেন পূজা চেরী। সিনেমায় আরো অভিনয় করছেন তাসকিন রহমান। সবকিছু ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App