×

বিনোদন

‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫ পিএম

‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’

হ্যামিলনের বাঁশিওয়ালা নাটকে মোশারফ করিম

রূপকথার সেই হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? সেই কালজয়ী হ্যামিলনের বাঁশিওয়ালার চরিত্রে এবার হাজির হচ্ছেন মোশাররফ করিম। তবে জার্মানির ছোট্ট শহর হ্যামিলনে নয়, তাকে দেখা যাবে ঢাকা শহরের মানুষের সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে পড়তে। চরিত্রটি রূপকথার হলেও তা নতুন এক গল্পের ধারাবাহিক নাটকে তুলে ধরা হয়েছে। নাটকের নাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। মোশাররফ করিমের পাশাপাশি এ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, ঊর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান সেলিম, আরফান, নাদিয়া মিম, এলেন শুভ্র, শফিক খান দিলু প্রমুখ। ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা আশরাফুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App