×
Icon ব্রেকিং
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

বিনোদন

মাকে নিয়ে ফকির আলমগীরের গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০৮:০৫ পিএম

মাকে নিয়ে ফকির আলমগীরের গান
মা দিবসে প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের দুই গান। গান দুটি ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। একটি গানের শিরোনাম ‘মা আমার কেমন ছিল’; গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। অপরটি ‘একটি তারা দুইটি তারা’; এই গানটি লিখেছেন নিশাত খান। গান দুটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত বাসুদেব ঘোষ। ফকির আলমগীর বলেন, ‘মাকে নিয়ে এর আগেও অনেক গান করেছি। নতুন গান দুটিতে বেশ যত্নের ছাপ রয়েছে। বাসুদেব ঘোষের চমৎকার সুর আমাকে মুগ্ধ করেছে। মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। তবে সুরের মাঝেই তিনি বেঁচে আছেন। আমার দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ কলেরগান মাল্টিমিডিয়া থেকে প্রকাশ পেয়েছে এই গান দুটি। এছাড়াও ফকির আলমগীর জানান, বর্তমানে ঘরেই সময় কাটছে তার। পাশাপাশি বিভিন্ন লাইভ শোতেও অংশ নিচ্ছেন। আজ রাত ১০টা ৩০ মিনিটে ‘প্যারিসের জানালা’ নামের একটি আইডি থেকে ফেসবুক লাইভে হাজির হবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App