×

বিনোদন

কেমন আছেন ছোট বচ্চন আরাধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৩:০৫ পিএম

কেমন আছেন ছোট বচ্চন আরাধ্যা

ঐশ্বর্য এবং আরাধ্যা

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের পর করোনা রিপোরট পজিটিভ আসে ঐশ্বর্য এবং আরাধ্যারও। রাইয়ের পাশাপাশি বচ্চন পরিবারের খুদে সদস্য কেমন আছে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। এ বিষয়ে মহারাস্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনের উপসর্গবিহীন। বর্তমানে দুজনেই ভাল আছেন। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তাঁরা। শুধু তাই নয়, ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেটা পুরোপুরি তাঁদে নিজেদের সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী, কোভিডে আক্রান্ত হওয়ার পর যদি কোনও রোগীর শরীরে উপসর্গ দেখা না যায়, তাহলে তিনি অনায়াসে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে পারেন। সেই অনুযায়ী, বচ্চন বাড়ির বউমা এবং আরাধ্যা বর্তমানে বাড়িতে থেকেই চিকিতসা করাচ্ছেন। বিএমসির তরফে তাঁদের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়েছে কড়াভাবে। পাশাপাশি করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই বচ্চনদের জলসা সিলও করে দিয়েছে বিএমসি। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। তাঁদের মৃদু উপসর্গ রয়েছে বলে খবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App