×

বিনোদন

বাণিজ্যিক সিনেমায় ফিরছেন টোটা রায় চৌধুরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

বাণিজ্যিক সিনেমায় ফিরছেন টোটা রায় চৌধুরী

তিনি কেরিয়ার শুরু করেছিলেন মূলধারার বাণিজ্যিক সিনেমা দিয়ে। সেই ঘরানার সিনেমায় আবারো ফেরত আসছেন টোটা রায় চৌধুরী। ২০১৫ সালে ‘শপথ’ নামে একটি সিনেমায় করেছিলেন অভিনেতা। ওই সিনেমার সিকুয়েল ‘শপথ টু’ তৈরি হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ। 

ওই সিনেমায় রণদীপ রায়ের (টোটা) চরিত্র খুব জনপ্রিয় হয়েছিল। সেই চরিত্র নিয়েই নতুন গল্প সাজানো হয়েছে। এর বাইরে আগের সিনেমার সঙ্গে এটির কোনই মিল নেই বলে জানিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সিনেমায় এক নির্ভীক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন টোটা, যে অন্যায়ের সঙ্গে কখনই আপস করেন না। সিনেমায় টোটার স্ত্রীর চরিত্র অভিনয় করছেন পিয়ান সরকার। 

অ্যাকশন দৃশ্যের শটের ফাঁকে টোটা বলছিলেন, আমার প্রথম ভালবাসার কাছে ফেরত গেলাম। এই ঘরানার সিনেমাতে অভিনয় করেই আমি আজ এখানে পৌঁছেছি। ‘শপথ’ খুব কম বাজেটে তৈরি হলেও সিনেমাটি হিট হয়েছিল। জনপ্রিয় এই চরিত্রটা নিয়ে তাই নতুন করে ফিলে আসা।

অভিনেতা ও পরিচালক দুজনেই জোর দিয়েছেন সিনেমার মেকিংয়ের উপর। স্টাইলাইজড কমার্শিয়াল সিনেমায় করতে চাইছেন তারা। অ্যাকশন দৃশ্যগুলো নিয়েও বিশেষ ভাবনা রয়েছে। একই কারণে এই সিনেমাটি নির্মাণ করা।

বাংলার পাশাপাশি হিন্দিতেও সমানভাবে কাজ করছেন টোটা। নীরাজ পাণ্ডের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এ ছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘টেক্কা’ এবং ফেলুদা ওয়েব সিরিজের কাজও শুরু করবেন এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App