×

বিনোদন

সুখবর দিলেন জয়া আহসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম

সুখবর দিলেন জয়া আহসান

জয়া আহসান

দুই বাংলার গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে বলিউডেও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন এই নায়িকা। বলতে গেলে বাংলাদেশ ও ভারতে সমান তালে কাজ করছেন জয়া আহসান। আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ভূতপরী’।

একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে আরেক সিনেমা ‘পেয়ারার সুবাস’। বাংলাদেশে জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির জন্য ইতোমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। ‘পেয়ারার সুবাস’-এ জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকারসহ অনেকে।

এদিকে, সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’তে জয়া ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুকসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App