×

বিনোদন

হাসপাতালে ভর্তি উপস্থাপিকা মৌসুমী মৌ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম

হাসপাতালে ভর্তি উপস্থাপিকা মৌসুমী মৌ

মৌসুমী মৌ

হাসপাতালে ভর্তি করা হয়েছে উপস্থাপিকা-অভিনেত্রী মৌসুমী মৌকে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন মৌসুমী মৌ। এতে মৌসুমী মৌ লেখেন, ‘ফুসফুসে ইনফেকশনের কারণে শুক্রবার (১ মার্চ) বিপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচের পোস্ট শো ক্যানসেল করতে হলো।’

উদাহরণ টেনে মৌসুমী মৌ লেখেন, ‘জীবন মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় কেউ বলতে পারবে না। কিন্তু হতাশ হলে চলবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। ফরচুন বরিশালকে অভিনন্দন বিপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ায়। এবারের বিপিএলে বহুবার আমি ফরচুন বরিশালের ম্যাচ শেষে বলেছি, আনফরচুনেটলি হেরে গেছে ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত জয়টা কিন্তু তাদেরই হলো। জীবনও এমনই পুরোটা গেম। কেউ জিতে কেউ হারে!’

কিছুদিন আগে বিয়ে করেছেন মৌসুমী মৌ। এক দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মৌসুমী মৌ। অভিনয়-উপস্থাপনায় দারুণ সাবলীল। সঞ্চালনার পাশাপাশি বিশের অধিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন ওয়েবফিল্মেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App