×

বিনোদন

‘আলো আসবেই’ গ্রুপে অপ্রীতিকর মন্তব্য, সাজু-ঊর্মিলাকে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পিএম

‘আলো আসবেই’ গ্রুপে অপ্রীতিকর মন্তব্য, সাজু-ঊর্মিলাকে শোকজ

অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এ অপ্রীতিকর মন্তব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করায় অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে শোকজ করেছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমে তিনি বলেন, প্রাথমিকভাবে ইসি কমিটির সদস্য সাজু খাদেম এবং অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করকে শোকজ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আলো আসবেই’হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন থাকায় সাজু খাদেমকে এবং ওই গ্রুপে বেশকিছু স্ক্রিনশট শেয়ার করায় ঊর্মিলা শ্রাবন্তী করকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 

আরো পড়ুন: মাঝরাতে হিরো আলমের বাসায় হামলা, করলেন জিডি

‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা অন্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রসঙ্গে নাসিম বলেন, প্রশ্নবিদ্ধ গ্রুপে থাকা সদস্যদের বিরুদ্ধে একে একে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কারণ দর্শানো নোটিশ হাতে পেয়েছেন সাজু ও ঊর্মিলা। তবে শোকজ প্রসঙ্গে এখনও কোনো উত্তর অভিনয়শিল্পী সংঘে পাঠাননি তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকারা দুই ভাগ হয়ে যান। আন্দোলনের শুরুতে পক্ষে থেকে অনেক তারকাকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়। সাহস নিয়ে রাজপথে নামেন কেউ কেউ। আবার আরেকটি দল হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। হোয়াটসঅ্যাপের বিতর্কিত সেই গ্রুপ ‘আলো আসবেই’-র কথোপকথন ফাঁস হলে নেটপাড়ায় সমালোচিত হতে শুরু করেন গ্রুপে থাকা তারকারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App