×

বিনোদন

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ জানান, ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। তিনি আরো জানিয়েছেন, হঠাৎ তার বড় ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

আরো পড়ুন: ‘এটা লজ্জার, বেদনার’

দেওয়ান সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানী ঢাকার সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে।

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App