×

বিনোদন

আবারো বিয়ে করলেন সানাই, জানে না পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পিএম

আবারো বিয়ে করলেন সানাই, জানে না পরিবার

ছবি: সংগৃহীত

আবারো বিয়ে করেছেন এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজ অঙ্গনকে বিদায় জানিয়ে আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝেমধ্যে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সোহেল এফ খান (৪৫) নামে সুইডেন প্রবাসী ব্যবসায়ীর সঙ্গে ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে তার বিবাহ সম্পন্ন হয়েছে। 

আরো পড়ুন: স্ত্রীর মামলায় অভিনেতা রাসেল মিয়া গ্রেপ্তার

বিয়ের এক বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে জানা যাচ্ছে ফের বিয়ে করেছেন এই সমালোচিত নায়িকা। তবে সানাইয়ের পরিবার বলছে, বিয়ের বিষয়টি তারা কেউই জানে না। 

এ বিষয়ে সানাই বলেন, পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হতে পারে তখন বিস্তারিত জানাব। বিয়েতে দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা। তবে এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App