×

বিনোদন

এক নারীর সঙ্গে দীর্ঘদিন থাকতে চান না আদিত্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম

এক নারীর সঙ্গে দীর্ঘদিন থাকতে চান না আদিত্য

আদিত্য রায় কাপুর

‘এক নারীতে জীবন যাবে এমন কোনো কথা আছে? এই জীবনে নত হব হাজার হাজার নারীর কাছে।’বলিউড অভিনেতা আদিত্য কাপুরের সঙ্গে মিলে যায় লাইন দুটি। কেননা তিনিও এক নারীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকতে নারাজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কারিনা কাপুরের শোয়ে মনের কথা ভাগ করে নিয়েছেন আদিত্য। তার কথায়, আমি একটি সম্পর্কে স্থায়ীভাবে থাকতে ভয় পাই, এমন মোটেও নয়। তরুণ জীবনে আমার একটা সম্পর্কের মেয়াদ ছিল পাঁচ বছর। আর একটা সম্পর্কে ছিলাম তিন বছর। তাই সম্পর্কে কথা দিতে ভয় আমি পাই না।

অভিনেতা আরও বলেন, কারও সঙ্গে থাকার ইচ্ছা অনুভব করতে হবে। জোর করে হয় না। অথবা একা থাকতে ভয় লাগে বলে কারও সঙ্গে সম্পর্ক গড়ে তুলব, এমনও আমি বিশ্বাস করি না।

প্রসঙ্গত, ‘আশিকি ২’-এর মাধ্যমে জনপ্রিয়তার আলোয় আসেন আদিত্য। তবে ক্যারিয়ারে খুব বেশি হিট ছবি জমা করতে পারেননি। মুক্তির অপেক্ষায় তার নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’। এ ছবির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App