×

বিনোদন

হানিমুনে গিয়ে কাণ্ড ঘটিয়েছিলেন এ আর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৪২ পিএম

হানিমুনে গিয়ে কাণ্ড ঘটিয়েছিলেন এ আর রহমান

ছবি: সংগৃহীত

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান। যার সুরের যাদুতে মুগ্ধ হননি এমন মানুষ কমই আছে। সম্প্রতি এই শিল্পীকে নিয়ে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে হতবাক সকলেই। সে ঘটনাটি ঘটেছিল রহমানের হানিমুনে; সেখানেই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন অস্কারজয়ী এই গায়ক।

সম্প্রতি এ আর রহমানের শ্যালক তার দুলাভাইয়ের হানিমুনের রাতের গল্প ফাঁস করেন। যদিও এ আর রহমান আর তার শ্যালকের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। একে অন্যকে যেমন ভালোবাসেন তেমন দুষ্টুমিও করেন। 

সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ আর রহমানের শ্যালক জানিয়েছেন, আমার এখনও মনে আছে রহমান ও আমার বোন কোনো মেক পাহাড়ি জায়গায় হানিমুনে গিয়েছিল। আমি তখন তাদের ফোন করি। তখন সম্ভবত রাত ১২ টার মতো বাজে। ফোন ধরে আমার বোন জানায় যে ও ঘুমিয়ে পড়েছে। সেটা শুনে আমি যখন জিজ্ঞেস করি রহমান কোথায় তখন বোন জানায় জানি না।

ওই শ্যালক বলেন, ‘পরে জানতে পারি ও পাশের ঘরে বসে রহমান বীণা বাজাচ্ছিল। কিছু কম্পোজ করছিল। সে ওরকম একজন মানুষ!’

এখান থেকেই বোঝা যায় এ আর রহমান তার কাজ, শিল্পের প্রতি কতটা নিবেদিত প্রাণ।

প্রসঙ্গত, এ আর রহমান ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে করেন সায়রা বানুকে। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App