×

বিনোদন

আবারো নিশোর নায়িকা তমা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

আবারো নিশোর নায়িকা তমা?

তমা মির্জা ও আফরান নিশো

২০২৩ সালের ঈদুল আজহায় আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে হাজির হন ‘সুড়ঙ্গ’ সিনেমায়। হন সফল। সিনেমা হলে রীতিমতো তাণ্ডব চালান তারা। ফলে এই জুটিকে নিয়ে আশায় বুক বাঁধেন দর্শক। কিন্তু এরপর আর বড়পর্দায় পাওয়া যায়নি নিশো-তমা কাউকে। ফলে অনেকটা হতাশ হন দর্শক।

এদিকে সম্প্রতি খবর আসে দ্বিতীয় ছবি ‘দাগী’ নিয়ে ফিরছেন নিশো। এতে আশার আলো দেখতে পান অনুরাগীরা। কে থাকছেন তার বিপরীতে তাই নিয়ে উঠতে থাকে প্রশ্ন। কূল কিনারা না পেয়ে যখন সবাই চুপ তখন গুঞ্জন ওঠে এবারও নিশোর সঙ্গে থাকছেন তমা।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে এ তথ্য। ফের মাসুদ-ময়নাকে একসঙ্গে দেখা যাবে শুনে উদ্বাহু নৃত্য চলছে দর্শকের মনে। কিন্তু এ নিয়ে মুখ খুলছেন না কেউ। তমাও একই আচরণ করলেন। গণমাধ্যমে বললেন, ‘সত্যি হলে জানতে পারবেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’-এ নিশো-তমাকে এক করেছিলেন রায়হান রাফী। এবার দায়িত্বটি পালন করবেন শিহাব শাহীন। বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি।

আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App