×

বিনোদন

এ কোন সাবিলা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম

এ কোন সাবিলা!

সাবিলা নূর

একপাশে ডাসস্টবিন, আরেক পাশে ময়লার স্তুপ। তার মাঝে ময়লা জামা-কাপড়ে আনমনে বসে থাকতে দেখা গেল অভিনেত্রী সাবিলা নূরকে!

শুধু কী তাই? তার চেহারাতেও দেখা গেছে পরিবর্তন! মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল, চোখে-মুখে বিষণ্নতা; যেন দেখে বোঝার উপায় নেই, এই সেই সাবিলা নূর!

কিন্তু কেন এবং কি করে এ হাল হল সাবিলার? জানতে রাখা হয়েছে চমক। অবশ্য, দর্শকরাও বিষয়টি দেখে বুঝতে দেরি করেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলার দুটি স্থিরচিত্র প্রকাশ্যে আসে। যেখানে সাবিলাকে এই নাজেহাল অবস্থায় দেখা মেলে। এরপর জানা যায়, ‘দূষিত এ শহর’ নামে একটি নাটকে এমন বেশে দেখা দিতে চলেছেন অভিনেত্রী। সেখানে ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটকটির শুটিংও নাকি সম্পন্ন প্রায়। গল্পে নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

নাটকটিতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও রয়েছেন সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি প্রমুখ। এটি লিখেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন অনন্য ইমন। খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App