×

বিনোদন

গোপন তথ্য ফাঁস করলেন অনুপম খের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

গোপন তথ্য ফাঁস করলেন অনুপম খের

অনুপম খের

কপালে বলিরেখা, মাথায় সাদা চুল, গোঁফ পুরো পেকে গেছে। সম্প্রতি এমনই এক লুকে ধরা দিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বিজয় ৬৯’।

সিনেমায় তার অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। পাশাপাশি খুশি অভিনেতার মাও, দিলেন দরাজ সার্টিফিকেট। আনন্দিত হয়ে অনুপম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি মায়ের কাছে গোপন তথ্য ফাঁস করেছেন।

ভিডিওতে বলতে শোনা যায়, ‘এই ছবি সকলের দেখা উচিত। কারণ অনেকেই মনে করেন বয়স হয়ে গেলে সেই সংশ্লিষ্ট ব্যক্তি আর কিছুই করতে পারবেন না। কিন্তু তেমনটা যে নয় সেই কথাই বলছে এই ছবি।’

তখন অনুপম নিজেই খোলাসা করেছেন যে তিনি সাইকেল চালাতে আগে পারতেন না দু’বছর আগেই শিখেছেন। সেই সঙ্গে অভিনেতা বলেন, ‘এই ছবির শুটিং করতে গিয়েই আমার কাঁধ ভেঙে গিয়েছিল।’ ছেলের মুখে একথা শুনে রীতিমতো অবাক হয়েছেন অভিনেতার মা।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অনুপম বলেন, ‘আমার বয়স তখন মাত্র ২৮ বছর ছিল, যখন আমি অভিনয় শুরু করেছিলাম। তখন মানুষ আমায় চিনত না। আমি এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলাম। সকলে মনে করেছিলেন পর্দার ব্যক্তি সত্যি একজন বৃদ্ধ।’ 

অভিনেতার ভাষ্য, ‘একইভাবে যদি আপনি ‘বিজয় ৬৯’ দেখেন, সেখানে আমাকে দেখা যাবে না। এটাই আমার কাছে প্রাপ্য। কারণ, এখানে আমি ৬৯ বছরের এক বৃদ্ধের চরিত্রে ২৮ বছরের এনার্জি উজার করে দিয়েছি।’

প্রসঙ্গত, মাত্র ২৮ বছর বয়সে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুপম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ৪০ বছরে ৫৪০টি ছবি করে ফেলেছেন তিনি। সম্প্রতি সারাংশের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুপমকে এক বিশেষ উপহার দিয়েছেন মহেশ ভাট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App