×

বিনোদন

অভিষেকের কথা শুনে কাঁদলেন অমিতাভ বচ্চন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম

অভিষেকের কথা শুনে কাঁদলেন অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

টিভি শো ‘কন বানেগা ক্রোড়পতি ১৬’ তে ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ ওই পর্বে অমিতাভের সঙ্গে খেলবেন ছেলে। সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল ছেলের কথায় কেঁদে ফেলেছেন অমিতাভ বচ্চন! কিন্তু কেন?

‘কন বানেগা ক্রোড়পতি’র যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গেছে অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলছেন। জানাচ্ছেন, ‘বাবা, আমি জানি না এটা বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০টা বেজে গেছে, সকাল সাড়ে ৬টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে, যাতে আমরা আরাম করে ৮-৯টা পর্যন্ত ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তার সন্তানের জন্য কী কী করেন, কারণ তিনি চুপচাপ করেন।’

ছেলের এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে বিগ বির। কষ্টমাখা মুখে হাসেনও। অভিষেকের কথা শুনে হাততালি দিয়ে ওঠেন সবাই।

সেই প্রোমো ভিডিওটি প্রকাশ্যে এলে অনেক নেটিজেন তাতে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, ‘হ্যাঁ, একেবারেই ঠিক। বাবা আর স্বামীর স্যাক্রিফাইস নিয়ে কেউ কিছু বলে না।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক। আপনাদের বাবা-ছেলের জুটি দেখলে খুব ভালো লাগে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App