×

বিনোদন

‘অ্যানিম্যাল সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

‘অ্যানিম্যাল সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়’

ছবি: সংগৃহীত

‘বুলবুল’, ‘কলা’, ‘লায়লা মজনু’র মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তৃপ্তি দিমরি । তবে তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় ‘অ্যানিম্যাল’। 

যদিও এই ছবির জন্যই কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ ছবিতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?

সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবিকে ঘিরে নানা সমালোচনা হয়েছিল। ছবিতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে নায়ক অর্থাৎ রণবীর কাপূর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। 

তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ ছবিটি মোটেও নারীবাদ-বিরোধী নয়।

তৃপ্তির কথায়, আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসাবে দেখিই না। কোনো ছবিকেই আমি এই ধরনের তকমা দিই না। ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের ওপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।

অভিনেত্রী আরো বলেন, “যখন সন্দীপ স্যরের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু ছবিটা নিয়ে বিশদে তিনি বলেননি আমাকে। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এত দিন আমি শুধু নিপাট ভাল মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।

তবে এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধ স্পৃহা। তৃপ্তির কথায়, চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App