×

বিনোদন

‘আমার আরো সতর্ক থাকা উচিত ছিল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ এএম

‘আমার আরো সতর্ক থাকা উচিত ছিল’

উর্বশী রাউতেলা

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুম্বাই শহরে। এ ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। তবে অভিনেত্রী উর্বশী রাউতেলার দেয়া এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

হামলার বিষয়ে উর্বশী বলেন, কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরো সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে। আরো ভেবেচিন্তে উত্তর দেয়া উচিত ছিল। তার ওপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল ৮টার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেইভাবে কিছুই জানতাম না।

অভিনেত্রীর কথায়, ‘এটুকুই মনে আছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সাইফ) আহত হয়েছেন। পুরো ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। তার সঙ্গে ঠিক কী ঘটে গিয়েছে, আমি তখনও জেনেই উঠিনি।’

উর্বশী আরো জানান, তার ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেয়া সেই উপহার নিয়েও কথা বলেন উর্বশী। 

তার কথায়, ‘মা-বাবাকে আমি খুব ভালোবাসি। তাই তাদের থেকে উপহার পেয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলাম। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App