×

বিনোদন

ভক্তের ৭২ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

ভক্তের ৭২ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। মাদক মামলাসহ একাধিক বিতর্কে জড়ালেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এমনকি এক অনুরাগী মৃত্যুর আগে নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি অভিনেতার নামে লিখে দিয়ে গিয়েছিলেন!

২০১৮ সালের এই ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিশা পাটিল নামে ৬২ বছরের এক নারী, যিনি ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। তিনি জীবদ্দশায় অভিনেতার সঙ্গে কখনও দেখা না করেই তার নামে সম্পত্তি লিখে দেন।

মুম্বাইয়ের বাসিন্দা নিশা দীর্ঘদিন ধরে জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুর আগে একাধিকবার ব্যাঙ্ককে চিঠি লিখে তার সম্পত্তি সঞ্জয়ের নামে হস্তান্তরের অনুরোধ জানান।

এই খবর পেয়ে স্তম্ভিত হয়ে যান সঞ্জয় দত্ত। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সম্পত্তির প্রতি তার কোনো আগ্রহ নেই। সঞ্জয়ের আইনজীবীও জানান, অভিনেতা এই সম্পত্তি গ্রহণ করবেন না। সঞ্জয় দত্ত বলেন, আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি অভিভূত।

চার দশকের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করা এই অভিনেতাকে ঘিরে এমন ঘটনা যে তাঁর জনপ্রিয়তারই প্রমাণ, তা বলাই যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App