×

বিনোদন

রাজবধূর সহচরী হচ্ছেন প্রিয়াঙ্কা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৬ পিএম

রাজবধূর সহচরী হচ্ছেন প্রিয়াঙ্কা!
রাজবধূ ও অভিনেত্রী মেগান মার্কলের বিয়েতে তাঁর সহচরী হচ্ছেন বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া। এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি হলিউডে ঝড় তোলা এই বলিউড সুন্দরী বলেন, সময় হলেই জানতে পারবেন। আমি যদি ওখানে থাকি, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে পারবেন। প্রিন্স হ্যারির সাথে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে রাজবধূর সহচরী রূপে দেখা যাবে কি-না- হার্পারস বাজার আরাবিয়ার এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা এ কথা বলেন। প্রিয়াঙ্কা দারুণ উচ্ছ্বসিত এই রাজকীয় বিয়ে নিয়ে। নিজের অন্যতম ভালো বন্ধুর রাজবধূ হওয়ায় দারুণ খুশিও তিনি। প্রিয়াঙ্কা বলেন, ও খুব ভালো মেয়ে। রাজপরিবারে গিয়ে ও অনেক ভালো করবে। সে এর যোগ্য, সে একটা আইকন। আশা করি সে ওই পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে। সে চমৎকার মিষ্টি একটা মেয়ে, সে দারুণ ভালো। সে তার আনন্দময় সৌন্দর্য দিয়ে তার আশপাশের সবকিছু বদলে দিতে পারবে। প্রিয়াঙ্কা আরো বলেন, আমি মনে করি মেগান অনেক কিছুরই প্রতিনিধিত্ব করবে ওই পরিবারে গিয়ে। একজন পূর্ণাঙ্গ নারী সে। তার এমন কিছু গুণ আছে, যা অন্য অনেকের মধ্যে আমি দেখিনি। আমি তাকে নিয়ে খুব আশাবাদী। প্রিন্স হ্যারি আর মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের এই রাজকীয় বিয়েটি আগামী ১৯ মে স্বাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App