×

বিনোদন

ঢাকায় আসছেন কৌশানী মুখার্জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৪ পিএম

ঢাকায় আসছেন কৌশানী মুখার্জি

সেপ্টেম্বরেই ঢাকা আসছেন কৌশনী মুখার্জি

ঢাকায় আসছেন কৌশানী মুখার্জি
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল জানিয়েছিল, তাদের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার জানা গেল, এ মাসের শেষ সপ্তাহে ঢাকা আসবেন তিনি। চলমান করোনা পরিস্থিতি ভালো হওয়ায় সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। এ খবর নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেন, এখন লকডাউন আর নেই। পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে। তাই আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন তিনি।’ সেলিম খান আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা। জানা যায়, ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App