×

ইউরোপ

বলিউড সিনেমা নিয়ে যা বললেন পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম

বলিউড সিনেমা নিয়ে যা বললেন পুতিন

ছবি: সংগৃহীত

'বলিউড' সিনেমার প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতীয় চলচ্চিত্রগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়। শুক্রবার ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এক ব্রিফিংয়ে দেশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রণোদনা দেবেন কিনা জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর:  এনডিটিভির। 

পুতিন বলেন, আমরা যদি ব্রিকস সদস্য দেশগুলোর দিকে তাকাই, আমার মনে হয় অধিকাংশ দেশে ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের একটি বিশেষ টিভি চ্যানেল আছে। তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতি আমাদের অনেক আগ্রহ রয়েছে, আমরা কিছু কমন গ্রাউন্ড খুঁজে বের করব এবং সেগুলোকে রাশিয়ায় উন্নীত করার একটা ভালো উদ্যোগ হবে, আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। আশা করি কোনো অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই প্রস্তাবের বিষয়ে কথা বলব এবং আমার বিশ্বাস যে দুজন একটি চুক্তিতে পৌঁছাতে পারব। পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী কাজানে এলে তার সঙ্গে কথা বলব। আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে শতভাগ পৌছতে পারব। 

রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, ব্রিকস দেশভূক্ত অভিনেতা, তাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যেমন- একজন ভারতীয় অভিনেতা, একজন চীনা এবং ইথিওপিয়ান অভিনেতাদের নিয়ে নাট্যশিল্পের অনুষ্ঠানের আয়োজন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App