×

সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ইমরান খানের ফোনালাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৬:২৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ইমরান খানের ফোনালাপ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে প্রায় ১৫ মিনিট আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইহসানুল করিম জানান, দুপুর ১টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেন। প্রথমে দুই দেশের প্রধানমন্ত্রী সম্ভাষণ বিনিময় করেন। পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে বিস্তর আলাপ করেন। চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ সরকার করোনা মোকাবিলার পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আরেঅচনা করা হয়।

তিনি জানান, বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা মধ্যে আলাপ হয়। ইমরান খান বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগজানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App