×

সরকার

ড. ইউনূসকে স্বাগত জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

ড. ইউনূসকে স্বাগত জানালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনাসহ অনেক সেক্টরে দুই দেশের বহুমুখী সহযোগিতা ছড়িয়ে আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের কথাও জানান তিনি।

লরেন্স ওং আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে শান্তি- সমৃদ্ধি ফিরে আসবে। যেখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে।

আরো পড়ুন : বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্ব নিয়ে যা বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App