×

সরকার

গণভবন পরিদর্শন: উপদেষ্টারা যা জানালেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

গণভবন পরিদর্শন: উপদেষ্টারা যা জানালেন

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাইয়ে গণহত্যার ‘স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে গণভবন পরিদর্শন করেছেন সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তারা গণভবন ঘিরে পরিকল্পনার কথা জানিয়েছেন সাংবাদিকদের।

নাহিদ ইসলাম বলেন, জাদুঘর হিসেবে গণভবনকে জনসাধারণের জন্য খোলা হবে। জনগণের স্মৃতি ধারণ করতেই গণভবনকে জুলাই অভ্যুত্থানের সৃ্তি জাদুঘরে রূপান্তর করা হবে।

সারাদেশের বিভিন্ন স্থানে হামলা-সহিংসতাসহ নানা ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এ ধরনের ঘটনা যেন না ঘটে সে উদ্যোগ নিচ্ছি। এটা যে গ্রহণযোগ্য নয় তা আমরা শুরু থেকেই বলছি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, গণভবনে ফ্যাসিবাদী সময়ের অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কীভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে।

আরো পড়ুন : গণভবনে পরিদর্শনে দুই উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App