×

সরকার

নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্তের খবর সঠিক নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম

নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্তের খবর সঠিক নয়

ছবি: সংগৃহীত

দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা বা সদস্যকে বরখাস্ত করেনি। রবিবার (২৪ নভেম্বর) এ তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে।

প্রেস উইং আরও জানায়, গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে-- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’ তিনি আশা প্রকাশ করেন, টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে সংবাদ প্রচার করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App