×

সরকার

অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগের কারণে তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে বলেও জানান তিনি। কোথাও সংকটের আশঙ্কা থাকলে তা আগে থেকেই উচ্চ পর্যায়ে জানাতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এক্ষেত্রে মাঠ প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলার কর্মকর্তাদের প্রতিযোগিতার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। 

এসময় সব মানুষের অধিকার নিশ্চিতে মাঠ প্রশাসনকে মনোযোগ দেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন : পুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App