×

সরকার

ঢাবি ও সাত কলেজের সংঘর্ষ নিয়ে যা বললেন আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

ঢাবি ও সাত কলেজের সংঘর্ষ নিয়ে যা বললেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

গতকাল যে সংঘর্ষটা ঘটলো এগুলো কীভাবে দেখছেন আপনারা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলোতো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেয়ার চেষ্টা করব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা করলে এটা রিসল্ভ হবে, সেটা করার চেষ্টা করব।

এদিকে, শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তাই ছাত্রদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়েন। 

আরো পড়ুন : ৭ কলেজ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি। 

অন্যদিকে, শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রবিবার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App