×

স্বাস্থ্য

নুহা-নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

নুহা-নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফল

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামের মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচারের পর ৯ মাস ১২ দিন বয়সী এই দুই শিশু এখন ভালো আছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু নুহা ও নাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তাদের চিকিৎসার সব খরচ প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বহন করছেন এবং সার্বক্ষণিক খবর নিচ্ছেন। নুহা ও নাবার চিকিৎসার প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছেন। তারা ভাল আছে। তাদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।

সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, দুই শিশুর অস্ত্রোপচার অত্যন্ত জটিল, স্পর্শকাতর ও সময় সাপেক্ষ। বেশ কয়েক ধাপে এর অস্ত্রোপচার করা লাগবে। নিউরো সার্জন, ইউরোলজিস্টস, শিশু সার্জন, বার্ন এন্ড প্লাস্টিক সার্জন, এনেস্থিওলজিস্ট, শিশু পুষ্টিবিদসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকের প্রয়োজন হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে রবিবার তাদের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে গত ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত নুহা ও নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এ অস্ত্রোপচারের নেতৃত্ব দেন। এ অস্ত্রোপচারের মাধ্যমে নুহা ও নাবার দেহে টিস্যু বর্ধনকারী ডিভাইস ৪টি এক্সপান্ডা সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

৬ ঘণ্টা ধরে চলা এ অস্ত্রপচারের সময় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের তত্ত্বাধায়ক ডা. সামন্তলাল সেন, বিএসএমএমইউ’র নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বিশ্ববিদ্যালয়ের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিকসহ আরও ১০ জন চিকিৎসক এ অস্ত্রোপচারে অংশ নেয়। অস্ত্রোপচার পরবর্তী অবস্থায় সাবধানতার জন্য নুহা ও নাবাকে হাই কেয়ার ইউনিট এইচডিইউতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, মেরুদণ্ডে জোড়া লাগানো নুহা ও নাবার জন্ম ২১ মার্চ। তারা কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ীর পরিবহন শ্রমিক আলমগীর রানা ও তার স্ত্রী নাসরিনের সন্তান। জন্মের অল্প কয়েকদিন পর এপ্রিল মাসে বিএসএমএমইউ’র সার্জারী অনুষদের ডিন ও নিউরো স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের অধীনে নুহা ও নাবাকে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দুই শিশুর চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App