×

স্বাস্থ্য

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০১:০৪ পিএম

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আইইসিডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এস এম হাসিবুল ইসলাম। তিনি ডা. মো. নিয়াতুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মরত আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (মেডিকেল এন্টোমলজি) এস এম হাসিবুল ইসলামকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। 

একইসঙ্গে মুগদা মেডিকেলের বর্তমান পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামানকে আইইডিসিআরের (জুনোসিস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরো পড়ুন: আলোচিত মতিউর সোনালী ব্যাংকেরও পরিচালক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App