×

ভারত

ভারতের জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:১৯ এএম

ভারতের জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের জম্মু-কাশ্মির রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীয় নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার। খবর রয়টার্সের।

সিইসি রাজীব কুমার জানান, মোট তিন পর্বের ভোট গ্রহণ শেষে আগামী ৪ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুসারে, জম্মু-কাশ্মিরের মোট ভোটারসংখ্যা ৯০ লাখ।

আরো পড়ুন : শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ায় মোদিকে সতর্ক করলেন ওয়াইসি

প্রসঙ্গত, ভারতের একমাত্র রাজ্য জম্মু-কাশ্মির, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর থেকে এই রাজ্যটি নিজেদের বলে দাবি করে আসছে পাকিস্তান। ১৯৪৭ সালের দেশভাগের পর রাজ্যটির এক তৃতীয়াংশ অঞ্চল দখলও করেছে পাকিস্তান। ওই অঞ্চলটি ‘আজাদ কাশ্মির’ নামে পরিচিত।

পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরীতার প্রধান কারণও এই রাজ্যটি। ’৪৭ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মির ইস্যুতে মোট তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। তিনবারই পাকিস্তানের পরাজয় ঘটেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলোওয়ামায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানপন্থি জঙ্গিদের আত্মঘাতী হামলার পর ওই বছরের আগস্টে ভারতের সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বাতিল করে দেশটির কেন্দ্রে আসীন বিজেপি সরকার। পার্লামেন্টে এমপিদের কণ্ঠভোটে ধারাটি বাতিল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App