×

ভারত

হাতকড়া পরেই বাইক চালাচ্ছেন আসামি, পেছনে বসা পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ এএম

হাতকড়া পরেই বাইক চালাচ্ছেন আসামি, পেছনে বসা পুলিশ

একটি লম্বা দড়িতে আসামির হাত বাধা ছিল, লাগাম ছিল পেছনে বসা পুলিশের হাতে। ছবি : সংগৃহীত

বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি আর পেছনে বসে রয়েছেন পুলিশ। দৃশ্যটি কোনো সিনেমার নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। এমনকি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে গেছে।

ভারতীয় সাংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাতকড়া পরে আসামির বাইক চালানোর ভিডিওটি এখন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি, আর পেছনে বসে আছেন একজন পুলিশ সদস্য। এই অদ্ভুত দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন একজন প্রাইভেটকার যাত্রী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে শেয়ার করার পরপরই এটি ভাইরাল হয়।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়—হেলমেট ছাড়াই হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি। আর হেলমেট পরে পেছনে বসে আছেন ওই পুলিশ সদস্য। এসময় একটি লম্বা দড়িতে আসামির হাত বাধা ছিল, লাগাম ছিল পেছনে বসা পুলিশের হাতে।

জানা গেছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির রাস্তায় দেখা গেছে এ দৃশ্য। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পুলিশ কনস্টেবল না কি ঠান্ডায় বাইক চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের আরোহী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

অভিযুক্তের পরিচয় এখনো জানা যায়নি। মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেয়া হয়েছে।’

আরো পড়ুন : বাংলাদেশের বিজয় দিবস ‘ছিনতাই’ করে নিলেন মোদি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App