×

ভারত

ভারতে গ্রেপ্তার ৮ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

ভারতে গ্রেপ্তার ৮ বাংলাদেশি

তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোন কাগজপত্র ছিল না। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে সেখানে অবস্থানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ও রবিবার ভিওয়ান্ডি শহরের কালহের এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারীও রয়েছেন। তাদের সকলের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানানো হয়নি। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছে ভারতে অবস্থানের বৈধ কোন কাগজপত্র ছিল না।

তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App