×

ভারত

হঠাৎ ভারত সফরে আসছেন বিদায়ী মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

 হঠাৎ ভারত সফরে আসছেন বিদায়ী মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। রবিবার ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই  মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে দিল্লি সফর করবেন সালিভান।

দুই দিনের এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও দিল্লি আইআইটিতে পররাষ্ট্রনীতি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও অংশ নেবেন সালিভান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা, আমেরিকা ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের তৎপরতা, ফৌজদারি মামলায় ডোভালকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও আলোচনায় আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। খবর আনন্দবাজারের।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে সালিভানের এটাই শেষ বিদেশ সফর। ২০ জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্প মনোনীত মাইকেল ওয়াল্টজ।

কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার আগেই সালিভানের পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা ঘুষের মামলা এবং খুনের চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডোভালকে সমন পাঠানোর আঁচ যাতে ভারত এবং যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলগত সম্পর্কে না পড়ে, তা নিশ্চিত করা।

প্রসঙ্গত, গত সোমবার আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার শুরুর সিদ্ধান্ত হয়েছে। অন্য দিকে, নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা গুরুপতবন্ত সিংহ পান্নুনকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্ক সাদার্ন ডিসট্রিক্ট কোর্ট।

আরো পড়ুন : আদানিদের বিরুদ্ধে চলবে দেওয়ানি ও ফৌজদারি মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, রাজনৈতিক সঙ্কটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির ওপরে কী প্রভাব ফেলবে, তা ইতোমধ্যেই কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে। প্রতিবেশী হিসাবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেয়া ভারতের জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামী দিনে। 

কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ডেমোক্র্যাট-ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাপে পড়েছেন ট্রাম্প ফিরে আসায়।

গত সেপ্টেম্বরে ড. ইউনূস যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বারাক ওবামা, বিল ক্লিন্টনসহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি। রিপাবলিকানদের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক মধুর নয় বলে গুঞ্জন রয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের (হিলারি ক্লিন্টনকে হারিয়ে) পর, বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে ওয়াশিংটনে গিয়েছিল। সেখানে প্রথম সাক্ষাতেই ট্রাম্প বলেছিলেন, ‘ঢাকার মাইক্রোফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়? শুনেছি, তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন।’ এবার প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বে প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App