×

আন্তর্জাতিক

রানওয়েতে মুখোমুখি বিমান, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৫ পিএম

রানওয়েতে মুখোমুখি বিমান, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

প্রতীকী ছবি

সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের খবর হরহামেশাই শিরোনাম হচ্ছে সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু এবার ঘটতে যাচ্ছিলো ভিন্নধর্মী একটি দুর্ঘটনা। রানওয়েতে ‍মুখোমুখি হয়েছিলো ভারতগামী দুটি বিমান।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় গত ৯ জানুয়ারি দুটি ভারতগামী বিমান মুখোমুখি হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুটি বিমানে থাকা শতাধিক যাত্রী।

স্থানীয় সময় সকার পৌনে ১০টায় দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইসের ইকে-৫৬৮ বিমানেরও বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো। ভুলক্রমে দুটি বিমান একই রানওয়েতে চলে আসে। দুটি বিমান উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিলো মাত্র ৫ মিনিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট

শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট

কাল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

কাল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

হাসিনাকে দেশে আসার কৌশল জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে দেশে আসার কৌশল জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App