×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১১:৩৩ এএম

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৩
নাইজেরিয়ার আত্মঘাতী বোমা হামলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরীর উপকণ্ঠে হামলাকারী সাইকেলে করে এসে এ হামলা চালায়।  নাইজেরিয়ার বেসরকারি মিলিশিয়া এ তথ্য নিশ্চিত করেছে। নাইজেরিয়ার বোকো হারাম গ্রুপকে দমনে নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা করে বেসামরিক মিলিশিয়া বাহিনী। এই বাহিনীর একজন সদস্য মুসা আরি। তিনি জানান, সোমবার নগরীর মুনা দালতি এলাকায় ওই হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত এবং আরো ১৮ জন আহত হন। মুসা বলেন, 'সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে ওই হামলা চালানো হয়। এটি বোকো হারাম গ্রুপের সন্ত্রাসী কাজ। এতে কোন সন্দেহ নেই।' এদিকে, মিলিশিয়া নেতা ইবরাহীম লিমান জানান, একদল লোকের পাশ দিয়ে যাওয়ার সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App