×

আন্তর্জাতিক

গুজরাটে ট্রাক খাদে, নিহত ২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১১:৪৯ এএম

গুজরাটে ট্রাক খাদে, নিহত ২৬
ভারতের গুজরাটে একটি ট্রাক খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার (৬ মার্চ) সকালে গুজরাটের ভাবনগরে এ দুর্ঘটনা ঘটে। খবর- ইন্ডিয়াডটকমের। খবরে বলা হয়, ওই দুর্ঘটনায় অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর বলা হলেও এএনআইয়ের টুইটে ২৬ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। তাৎক্ষণিক ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতরা ট্রাকে করে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। পথে গুজরাটের ভাবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজ থেকে খাদে পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। ট্রাকটিতে একটি বিয়ের অনুষ্ঠানের লোকজন যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার তৎপরতা এখনও চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App